স্টার্টআপদের শিক্ষা গ্রহণ ও প্রাইভেসির দিকে নজর দেয়ার আহ্বান
স্টার্টআপদের যেকোনো কিছু থেকে শিক্ষা নেয়ার পাশাপাশি গ্রাহক প্রাইভেসির দিকে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন স্থানে কর্মরত বাংলাদেশি উদ্যোক্তারা।
বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প আয়োজিত 'বিগ ২০২১ বুটক্যাম্প: ফায়ার সাইড চ্যাট' শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা এ আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগলের প্রোডাক্ট ম্যানেজার নিয়াজ আহমেদ, শাম্মি কুদ্দস, অ্যাভাস্ট সফটওয়্যারের জ্যৈষ্ঠ্য গবেষক সাদিয়া আফরোজ এবং ভিমওয়ারের প্রকৌশল বিভাগের জ্যৈষ্ঠ্য পরিচালক কাজী জুবায়ের।
অনুষ্ঠানে নিয়াজ আহমেদ জানান, প্রথম ১০০ গ্রাহক নিজেদের প্লাটফর্মে নিয়ে আসতে আগে শিক্ষা গ্রহণে মনোযোগ দিতে হবে।
সাদিয়া আফরোজ তার বক্তব্যে সাইবার নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি জানান, দেশের স্টার্টআপদের সাইবার নিরাপত্তার বিষয়ে সাহায্যে ভূমিকা রাখবে স্টার্টআপ বাংলাদেশ।
স্টার্টআপে বিনিয়োগের ক্ষেত্রে কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত এসবের তথ্য তুলে ধরেন কাজী জুবায়ের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও টিনা জাবীন।







